মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

১ কোটি ৪৩ লাখ নিবন্ধন ফরম আপলোড সম্পন্ন ইসির

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় তথ্যের সঠিকতা নিশ্চিত ও সংশোধন প্রক্রিয়া সহজ করতে ভোটার নিবন্ধন ফরম-২ ডিজিটাল ডাটাবেইজে সংরক্ষণের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এরই মধ্যে ২০১২ সালের পূর্বের ১ কোটি ৪৩ লাখ ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজে আপলোড করা হয়েছে। বাকি ফরমগুলো আগামী ৩০ জুনের মধ্যে আপলোড সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের

মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তা জানান, ইতোমধ্যে আমরা ১ কোটি ৪৩ লাজ ভোটারের নিবন্ধন ডাটাবেইজে আপলোডের কাজ শেষ করছি। ২০১২ সালের পূর্বের বাকিগুলো আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হচ্ছে।

নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।