বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবা কর্তৃক পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার ও ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে| ঘটনাটি ঘটে নন্দীগ্রাম পৌরসভার ৬ ন¤^র ওয়ার্ডের দামগাড়া গ্রামের মাদারতলা এলাকায়|
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ১২ বছর বয়সী ওই ছাত্রী প্রতিবেশী বান্ধবী আছিয়া খাতুনের খোঁজে তাঁর বাড়িতে যায়| এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বান্ধবীর পিতা দোলা হোসেন (৩৫) ওড়না দিয়ে তাঁর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে| এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করায় ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি গোপন রাখে| ধর্ষক দোলা হোসেন দামগাড়া গ্রামের মাদারতলা এলাকার মোজাফফর হোসেনের ছেলে| সে একজন আইসক্রিম বিক্রেতা|
ওই ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখে গত ২৪ মে তাঁর মা তাঁকে জিজ্ঞাসা করিলে সে ধর্ষণের বিষয়টি ¯^ীকার করে ঘটনার কথা খুলে বলেন| ওইদিনই তাঁর মা তাঁকে নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়| সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁর আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট প্রদান করেন| সেই রিপোর্টে ওই ছাত্রী ৪ মাস ১০দিনের অন্তঃসত্ত্বা| বিষয়টি তাঁর পরিবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করে কিন্তু মীমাংসা না হওয়ায় ২ জুন ওই ছাত্রীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন| মামলাটি এসআই রাশেদুল ইসলাম তদন্ত শুরু করেছেন|
এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, এ ঘটনায় নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে| মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে| সেই সাথে মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুশল/সাএ