বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে মুখ খুললেন রিয়া

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মাদক-সংক্রান্ত মামলায় কারাবাসের অভিজ্ঞতা ভাগাভাগি করতে বলিউড তারকা রিয়া চক্রবর্তী জেল থেকে মুক্তির পর যোগাযোগ করেছিলেন শাহরুখপুত্র বলিউড পরিচালক আরিয়ান খান-এর সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

রিয়া বলেন, মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর তিনি জানতেন একজন অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে কী পরিস্থিতির মধ্য দিয়ে যান। সেই অভিজ্ঞতা থেকেই আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

তার ভাষায়, “হ্যাঁ, আমি আরিয়ান খানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কারণ আমি জানি, সেই সময়ে মানসিক অবস্থা কেমন থাকে। ওর ঘটনার সঙ্গে আমার ভাই শৌভিকের ঘটনার অনেক মিল ছিল। তাই আমি ওর সঙ্গে কথা বলেছিলাম।”

উল্লেখ্য, ২০২১ সালে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। একাধিকবার জামিন আবেদন খারিজ হওয়ার পর প্রায় এক মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে। অন্যদিকে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর তদন্তের সূত্র ধরে মাদক মামলায় গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। তিনি প্রায় ২৮ দিন কারাগারে ছিলেন।

সাক্ষাৎকারে রিয়া আরও জানান, কঠিন সেই সময়ে কিছু ঘনিষ্ঠ বন্ধু তার পাশে ছিলেন। বিশেষভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী হুমা কুরেশি এবং তার ভাই শাকিব সালিম-এর প্রতি। এছাড়া শিবানী দণ্ডেকর এবং অনুষা দণ্ডেকর-এর নামও উল্লেখ করেন তিনি।

রিয়ার ভাষ্য, “আমার বন্ধুরা জানত, আমাদের পাশে দাঁড়ালে তারাও সমালোচনার মুখে পড়তে পারে। তারপরও তারা আমাদের ছেড়ে যায়নি। আমার মা-বাবার খোঁজখবরও তারাই রেখেছে।”

তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে রিয়া ও আরিয়ান খানের সেই সময়কার যোগাযোগের বিষয়টি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।