বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জয়পুরহাটে ১ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলার গ্রামীণ রাস্তাঘাট এবং সামগ্রিক অবকাঠামোগত চেহারা বদলে দিতে ১ হাজার কোটি টাকার একটি বিশাল উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় জেলা পরিষদ। গত সংসদ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই মেগা প্রকল্প অনুমোদন করিয়ে জয়পুরহাটবাসীকে দেওয়া কথা রাখলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাসুদ রানা প্রধান।

প্রকল্পটি সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার ঢাকা থেকে আগত একটি বিশেষ তদন্ত টিমের সাথে জয়পুরহাট জেলা পরিষদের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনুমোদিত প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্র প্রকল্প বাস্তবায়নকারী সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম, জয়পুরহাট এলজিইডির সহকারী সিনিয়র প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, এলজিইডির পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন।

জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান বিএনপি সরকার গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল করতে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট ও পাঁচবিবিতে এই বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুতই মাঠ পর্যায়ে এই প্রকল্পের কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জনগণকে এলাকার সার্বিক উন্নয়ন করার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, এই প্রকল্পের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো। মাসুদ রানা প্রধান আরও বলেন, এই উপহার দিয়ে উন্নয়ন থেকে বঞ্চিত করেননি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আমি জয়পুরহাটের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ১ হাজার কোটি টাকার এই বিশাল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জয়পুরহাটের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব বিপ্লব ঘটবে, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।