বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের পুত্র।

বুধবার (৩ই জুন) সকালে নিহত আহাদের গ্রামের বাড়ী ফেলনায় দাফন সম্পন্ন হয়েছে। নিহত শিশুর পিতা বশির জানান, গত সোমবার সকাল সকালে শিশু আহাদের বমি হয়, গায়ে হালকা জ্বরও দেখা যায়। প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে পরিস্থিতির অবনতি দেখলে একইদিন সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত ডাক্তার ভর্তি দেয়। ভর্তি অবস্থায়ও একাধিকার বমি হলে রাত আনুমানিক ২টায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যায়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় আহাদের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে ভর্তি হয়। রাতে একাধিকার বমি হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করি। আজ সকালে জানতে পারলাম শিশুটির মৃত্যুর খবর।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।