
ফাইল ছবি
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।
এ ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী।
আজ বুধবার (৩ জুন) কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এবং রয়টার্সের বরাতে জানা গেছে, হামলার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে যেসব ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে আসছিল, সেগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলায় বিমানবন্দরের টার্মিনাল-১ (টি-১) ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।