শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনা পরের ম্যাচে যে পরিকল্পনায় খেলবে


অক্টোবর ৩, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার বিপক্ষে পাওয়া বড় জয়ের পর পুরো দল অপরিবর্তিত রাখার পথে হাঁটছেন না স্কালোনি। রক্ষণ ও মাঝমাঠে কয়েকটি জায়গায় পরিবর্তন এনে বিকল্প খেলোয়াড়দের পরখ করতে চান আর্জেন্টিনার কোচ। অনুশীলনে অবশ্য সম্ভাব্য একাদশ নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি।

রক্ষণে বাম পাশের পজিশন নিয়ে ভাবতে হচ্ছে স্কালোনিকে। বলিভিয়ার বিপক্ষে সেখানে খেলেছিলেন রোমান ভেগা। এবার তার জায়গায় ফাকুন্দো মেদিনাকে খেলানোর সম্ভাবনা রয়েছে। ভেগাকে নিয়ে স্কালোনির পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রক্রিয়ায় তরুণ এই ডিফেন্ডারকে দেখা হচ্ছে অন্যতম বিকল্প হিসেবে।

মাঝমাঠের বাম দিকেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বলিভিয়ার বিপক্ষে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি এই জায়গায় খেলেছেন। তবে মাতিয়াস সুলে ও ভালেন্তিন বার্কোও এই পজিশনের জন্য বিবেচনায় রয়েছেন। ফলে বুরকিনা ফাসোর বিপক্ষে তাদের একজনকে শুরু থেকেই দেখা যেতে পারে।

নিকোলাস পাসের জায়গা নিয়েও ভাবছেন স্কালোনি। তরুণ ফুটবলারের পরিবর্তে ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে বাজিয়ে দেখতে পারেন তিনি। তবে বলিভিয়ার বিপক্ষে পাসের পারফরম্যান্সে মুগ্ধ স্কালোনি। ওই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও সহায়তা করেন পাস।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আক্রমণভাগে হুলিয়ান আলভারেস ও লাওতারো মার্তিনেসকে নিয়েই পরিকল্পনা সাজাবেন স্কালোনি। যদিও বলিভিয়া ম্যাচে চোটের কারণে মার্তিনেসকে তুলে নেওয়া হয়েছিল বলে বুরকিনা ফাসোর ম্যাচে তার ফিটনেসও নজরে থাকবে। বুরকিনা ফাসোর বিপক্ষে একাদশে সম্ভাব্য গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস।

শুধু বুরকিনা ফাসোর বিপক্ষে জয় নয়, বিশ্বকাপের পরবর্তী সময়ে দলকে নতুনভাবে সাজাতে বিভিন্ন পজিশনে বিকল্প তৈরি করছেন স্কালোনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});