বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

সরিষাবাড়ীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বুধবার, ৩ জুন, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষাবাড়ীর আয়োজনে এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর সহযোগিতায় ‘কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত), খামারবাড়ি, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, পিকন কুমার সাহা। এ সময় স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।