বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এক হাজার টাকা নিয়ে বিরোধ, নেত্রকোণায় যুবক নিহত

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাত্র ১ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়া (২৩) ও তার মা হাবি (৪৫) কে আটক করেছে পুলিশ। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে। আটক ইমন মিয়া একই গ্রামের মমিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এক হাজার টাকা লেনদেনের বিষয় নিয়ে মিলন মিয়া ও ইমন মিয়ার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মিলন মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিকে ঘটনাস্থলেই আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, “খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।