বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি দেখে মাঠে বাঁধা গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫) । বুধবার বিকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব‍্যক্তি ওই গ্রামের হোসেন আলীর ছেলে। বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানালেন, আজ বুধবার (৩ জুন) বিকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। এ সময় মাঠে বাঁধা গরু আনতে যান আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে খোলা মাঠে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, বজ্রপাতের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেনের কোমর থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানালেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন‍্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।