শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মো. আরিফ রব্বানী। শুক্রবার (১৩ মার্চ) গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন।
সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সেক্রেটারি পদটি শূন্য হয়ে পড়ে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সাবেক ছাত্রনেতা ম আরিফ রব্বানীকে দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সদ্য মনোনীত সেক্রেটারি আরিফ রব্বানী বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
