গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের হোতপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নয়া দিগন্ত’-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা সেলিম ভূইয়া।
সভায় বক্তারা পবিত্র রমজানে আত্মশুদ্ধি অর্জন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা, পেশাগত ঝুঁকি মোকাবিলা, বার্ষিক ভ্রমণ এবং সংগঠনের আয়-ব্যয় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, কোষাধ্যক্ষ শওকত আলী, দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেন অনন্ত। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সম্মানিত সদস্য হুমায়ুন কবিরসহ অন্যান্য সংবাদকর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী শরীফুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।
