বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ১০ লাখ টাকার বেশি ক্ষতি

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মোংলার মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক জীবন্ত মুরগিসহ নগদ অর্থ, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল মিলিয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ১০ লাখ টাকার বেশি ক্ষতি

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে মাছ বাজার এলাকার একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একটি পাইকারি মুরগির আড়তেই থাকা প্রায় ৫ শতাধিক মুরগি আগুনে পুড়ে মারা গেছে। পাশাপাশি আরও তিনটি মাছের আড়ৎ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

এছাড়া দোকানগুলোতে থাকা নগদ টাকা, মাছ বিক্রির সরঞ্জাম ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।