বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিদ্যালয় মাঠে ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয় মাঠে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসআই শামীম কবির সংগীয় এএসআই খলিলুর রহমান ও এএসআই রফিকুল আলম অভিযান চালিয়ে মাদক কারবারীদের ইয়াবাসহ আটক করেন।

আটককৃতরা হলেন, সোয়াইতপুর গ্রামের নূরুল হকের ছেলে আক্তারুজ্জামান লিটন ও শাহারিয়া ইমন মাহিমকে ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পুলিশ এদিন ১৫ পিস ইয়াবাসহ রানা নামে আরও একজনকে আটক করেন। তাঁরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী বলেও পুলিশ জানায়।

অপরদিকে বিদ্যালয় মাঠ থেকে মাদক কারবারীদের গ্রেপ্তারের খবরে স্থানীয় সুশীল নেতৃবৃন্দ স্বস্তি প্রকাশ করেন।

অভিযোগ করে সুশীল নেতৃবৃন্দ জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী করছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।