Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পূর্ব বাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গ্রামবাসীর সঙ্গে ইফতার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গ্রামের প্রাকৃতিক পরিবেশে স্থানীয় বাসিন্দাদের একত্রিত করে এ ইফতার আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং একসঙ্গে ইফতার করেন।
স্থানীয়রা জানান, গ্রামবাসীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এতে এলাকার প্রবীণ, যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন।

রাসেল আহমেদ বলেন, রমজান মাসে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।