শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. মিজান মিয়া (২১)। সে সাতপাকিয়া গ্রামের কমল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায় মিজান। এ সময় সে আকস্মিক বজ্রপাতে গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।