শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তিনি।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে বুবলী চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগও করেন।

কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, বুবলী ও শাকিব খানের বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২২ সালের ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বুবলী। একই পোস্টে তিনি উল্লেখ করেন, ২০ জুলাই ২০১৮ ছিল তাদের বিয়ের দিন এবং ২১ মার্চ ২০২০ জন্মগ্রহণ করে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর।

নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভক্তরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।