শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ফারজানা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নলীয়া নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয় সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, “ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে আইজপাড়া এলাকা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।