শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ভাড়া আদায়: জয়পুরহাটে ৫ পরিবহনকে জরিমানা

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকাগামী ৫ টি পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের পাচুর মোড় ও পাঁচবিবি বাসটার্মিনালে ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা আদায় কর পরিবহন গুলো হচ্ছে আহাদ পরিবহনকে ১০ হাজার টাকা, এস আই পরিবহনকে ১০ হাজার টাকা, যমুনা লাইন ১০ হাজার টাকা, সেলফি পরিবহন ১০ হাজার ও সামি পরিবহন ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকাগামী পরিবহনগুলোকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলবে।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া, জয়পুরহাট বিআরটিএ মোটরযান পরিদর্শক-রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।