Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি,র নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র এতিম শিশু ও মাদ্রাসা ছাত্রদের মাঝে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই উপহার সামগ্রী বিতরণ করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
জানা গেছে, সৌদি আরব সরকারের পক্ষ থেকে আসা উপহারের ৩৪ কার্টুন খেজুর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, এতিম শিশু, অসহায় পথচারী এবং হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়। প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই পুষ্টিকর ফল প্রকৃত প্রাপ্যদের হাতে পৌঁছে দিতে সরাসরি মাঠে নামেন ইউএনও।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, “মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি,র সদয় নির্দেশনায় আমরা আজ উপজেলার বিভিন্ন প্রান্তের অসহায় মানুষ ও শিশুদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিয়েছি। এতিম শিশু ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। সরকারের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছুটির দিনেও প্রশাসনের এমন তৎপরতা এবং প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সুবিধাভোগীরা। খেজুর হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও নিম্নআয়ের মানুষেরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।