শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

শরীয়তপুরে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের গোসাইরহাটে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মাঠ থেকে গরু আনতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার একটি গরুও মারা যায়।

নিহত মুছা হাওলাদার ওই গ্রামের মৃত মুল্লুক চান হাওলাদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মুছা হাওলাদার কৃষিকাজ ও গবাদিপশু লালন পালন করে জীবীকা নির্বাহ করতেন। দুপুরে বৃষ্টি শুরুর পর গরু আনতে মাঠে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একটি বাছুরও মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।