শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পঞ্চগড়ে সীমান্তে ১০ নারী-পুরুষকে পুষইনের চেস্টা

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ।

শুক্রবার ভোরের দিকে স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দেয় বিজিবি। দুপুরের দিকে পুশইন চেষ্টা করা ভারতীয় নাগরিকরা উভয় দেশের সীমান্তের জিরোলাইনে অবস্থান করছিল।

এ ঘটনায় সীমান্তের জিরো লাইনে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক চলছিল। এ নিয়ে সীমান্তে বিএসএফ-বিজিবি মুখোমুখি অবস্থান দেখা গেছে। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা সজাগ রয়েছি। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে বিএসএফ নারী পুরুষ সহ দশজনকে পুষইন এর চেষ্টা করে বিজেপি সদস্যরা তাদের ঠেকানোর চেষ্টা করে বর্তমানে ওই ১০ জন সীমান্তের জিরো লাইন অবস্থান করছে এবং বিজিবি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

বড়বাড়ি এলাকার আবু সাঈদ বলেন, গতকাল রাতে বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ নারী শিশুসহ ১০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত পার করে দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির টল-দল খবর পেয়ে তাদেরকে বাধা দেয়। এরপর থেকে বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা পতাকা বৈঠক করছে। এ নিয়ে আমাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।