শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক)পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী এ.জেড. এম জাহিদ হোসেন।

শুক্রবার (৫ জুন) তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে শিশুদের আবাসন,শিক্ষা,স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং শিশুদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় মন্ত্রী বলেন, “সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন শিশুদের নিরাপদ আবাসন, মানসম্মত শিক্ষা এবং মানবিক বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন অবহেলার শিকার না হয়, সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল,স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে শিশুদের সঙ্গে কিছু সময় কাটান সমাজকল্যাণমন্ত্রী। এ সময় তিনি শিশুদের সার্বিক কল্যাণ,নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।