শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

এনসিপিতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন চারজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী। শুক্রবার (৫ জুন) বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দলটিতে যোগ দেন তারা। এদিন জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপির আয়োজিত ওই ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান যেন রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছিল।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ছাড়াও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও এদিন ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে এদিন বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে ২ শতাধিক নেতাকর্মী ও সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। বিশেষ করে, অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। যা শুক্রবারের এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এনসিপিতে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন- আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিন নানা শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান উপস্থিত জনতার কাছে একটি গণমুখী, ন্যায়ভিত্তিক ও নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে প্রতীয়মান হয়। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হওয়াও নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নবাগত নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।