শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আওয়ামী লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি ও অর্থপাচারের কারণেই বর্তমান সময়ে জনগণকে চাপের মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচার হয়েছে, তার আর্থিক প্রভাব এখনও বহন করতে হচ্ছে। তবে মূল্য সমন্বয়ের ফলে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সে লক্ষ্যে সরকার বিভিন্ন সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তার দাবি, এসব উদ্যোগের ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা পাচ্ছেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতির চক্র থেকে পুরোপুরি বেরিয়ে আসা সহজ নয়। এ খাতকে স্বাভাবিক ও টেকসই অবস্থায় ফিরিয়ে আনতে সময় ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিলেও সরকারের অনুরোধে নিম্ন ও সীমিত আয়ের মানুষের স্বার্থ বিবেচনা করে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

ফলে এ শ্রেণির গ্রাহকদের অতিরিক্ত কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না বলে তিনি জানান।

তিনি আরও বলেন, একই বিবেচনায় অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও ডিজেলের মূল্য দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি।

ডা. জাহেদ অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে দেশের বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল, যার প্রভাব এখনো অর্থনীতি ও জ্বালানি খাতে বিদ্যমান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।