শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস টুকু ও পিন্টুর

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রাম এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে সংঘটিত বিরোধ ও সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে টাঙ্গাইল সার্কিট হাউজে এক মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু এবং অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এছাড়াও গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ গনি তালুকদারসহ গ্রামের ১৫ জন প্রতিনিধিবর্গ এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের ১৫ জন প্রতিনিধিবর্গ সভায় অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বিরোধের মীমাংসা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সকালে এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করা হয়।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গোলপেঁচা ও জগৎপুরা গ্রামের সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুও বিষয়টি তদারকি করবেন বলে আশ্বাস দেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ মীমাংসার মাধ্যমে দুই গ্রামের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।