শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

যশোরে বজ্রপাতে কিশোর নিহত, আহত এক কৃষক

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর সদরের দিয়ারা ইউনিয়নে বজ্রপাতে রুবেল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া পৃথক ঘটনায় সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এই দুর্ঘটনা ঘটে। আহত আব্দুর রশিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত রুবেল হোসেন চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। আহত কৃষক আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে রুবেল মাঠ থেকে বাড়ি ফিরছিল। একই সময় আব্দুর রশিদও গরু নিয়ে বাড়ির পথে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে মাঠে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে একটি পাওয়ার ট্রিলার চালক মাঠ থেকে ফেরার পথে তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।