রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে, জানাল ৪ বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

টানা চারটি বিশ্বকাপের ফল সঠিকভাবে অনুমান করার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়েছে ইএ স্পোর্টস। ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটির সর্বশেষ সিমুলেশনে শিরোপাজয়ী হিসেবে উঠে এসেছে স্পেন।

২০১০ সাল থেকে বিশ্বকাপ নিয়ে ধারাবাহিকভাবে পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। তাদের পূর্বাভাস অনুযায়ী ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। চার আসরেই তাদের অনুমান বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।

ইএ স্পোর্টসের কর্মকর্তারা বলেছেন, ‘আমরা টানা চারবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন? স্পেন।’

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই।

স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। দলটিতে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। 

ইএ স্পোর্টস তাদের পূর্বাভাস তৈরি করে উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে। খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম এবং কৌশলগত প্রবণতাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।