রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

মাশফির নেতৃত্বে সাভার থানা ছাত্রদল, সামির সম্পাদক; ১৮৮ সদস্যের কমিটি ঘোষণা। ঢাকা জেলা উত্তরের অধীনস্থ সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন সামির।

রবিবার (৭ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে শুক্রবার (৫ জুন) ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম নোমান। এছাড়া সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৮১ জনকে।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রাকিব হাসানকে। পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ২৫ জন।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির হাসান এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. শারাফাত হোসাইনকে এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান। কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ৭ জনকে।

নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।