রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুরে জংশন স্টেশন নির্মানের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জংশন স্টেশন নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার জেলা প্রশাসক কার‌্যালয় প্রাঙ্গনে রেল বাচাঁও আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচিটি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসির দীর্ঘদিনের আন্দোলনের ফলে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মান প্রকল্প গ্রহন করা হয়েছে। কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলবে না শহরবাসির। প্রস্তাবিত রেলপথে জংশন স্টেশন নির্মানের জন্য সরকার ভূমি অধিগ্রহন করছে শহর থেকে ১০ কিলোমিটার দুরত্বের নির্জন এক স্থানে। অথচ শহরের রায়পুর স্টেশন সংস্কার করে নতুন জংশন স্টেশন স্থাপন করলে ভূমি অধিগ্রহন প্রয়োজন হবে না।

অতিদ্রুত রায়পুরে জংশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।