ঢাকা জেলা উত্তরের আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের অধীনস্থ ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের ৭৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৭জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরআগে (৫জন) আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. শাকিল হোসেনকে সভাপতি, আলিম মোল্লাকে সিনিয়র সহ-সভাপতি এবং রমজান শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহ-সভাপতি পদে রয়েছেন— শাহিন আকন, মো. জালাল ভূঁইয়া, জুয়েল হাসান পাঠান, সৈকত ইসলাম মুভীন, ইমন হোসেন (আতাহার), মো. আব্দুল্লাহ মন্ডল, মো. আবুল হোসেন খান, খাইরুজ্জামান বতু, মো. নাঈম হোসেন, কাউছার আহমেদ, মো. ফয়সাল ফাহিম, মো. ইমরান হোসেন, মো.শিহাব ভূঁইয়া, মো. মামুন রানা, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. সাজিদুর রহমান, মো. সিয়াম, মো. মামুন শেখ, মো. শিশির আহমেদ, মাহমুদুল হাসান সাজিদ, মো.হাসিব মীর, মো. আব্দুল্লাহ আল জুবায়ের, মো. সৌরভ হোসেন ও রাকিব হোসেন’কে।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে তৌহিদ মাহমুদকে। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন— ইফতি মীর, শিথিল ভূঁইয়া, ফয়সাল ভূঁইয়া, মিনহাজ হোসেন মারুফ, মো. ইমরান হোসেন, বেলাল হোসেন বিজয়, রফিকুল ইসলাম রফিক, মো. মাহফুজ, মো. জুয়েল হোসেন, মিরাজ হোসাইন মিনহাজ, দ্বীন-ইসলাম, মো. রাসেল, মো. সিয়াম, সানি মিয়া, মো. নাঈম ইসলাম, মো. রিপন, মো. রায়হান, মো. আদনান মিয়া, মো. আরাফাত, নিলয় ভূঁইয়া, আসিফুর রাফিম,মো. আরিফ নাঈম ও মুরাদ হোসেন।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন-সোলায়মান, হাসিবুর রহমান শিমুল, রিয়াজ হাসান, মোহাম্মদ সালমান হোসেন, শিশির ভূঁইয়া ও মো. আবির হোসেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মেহেদী ভূঁইয়া। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন— আরিব হোসেন অনিক, নূর নবী ইসলাম, আহসান হাবিব হাসান, মো. হোসেন খান, আমান হোসেন, সাব্বির আহমেদ রিফাত, মো. কাউছার, মো. নাজমুল, মো. সোহেল খান, আরাফাত ইয়াসিন রনি ও মো. রবিউল ইসলাম।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা। দপ্তর সম্পাদক হয়েছেন ইমন হোসাইন এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মো. সোলায়মান হোসেন।
এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে মো. আব্দুল্লাহ ও মো. আব্দুর রহমানকে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আশুলিয়া থানা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব স্বাক্ষরিত এ কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
কুশল/সাএ