বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে থাকেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ভোটের হিসাবে তামিমের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, ইয়াসির ফয়সাল ৬৮ ভোট, ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট, আসিফ রাব্বানি ৬৪ এবং ইয়াসির আব্বাস ৬৩ ভোট পেয়েছেন।
অন্যদিকে, নির্বাচনে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৪০, ৩২, ২৩ ও ২০।
এই নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পর্ষদে জায়গা নিশ্চিত করলেন দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ তামিম ইকবালসহ ১২ পরিচালক।