রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রোববার (৭ জুন) মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রথম ধাপে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। পরে নবনির্বাচিত পরিচালকদের ভোটে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি।

এর মাধ্যমে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তামিম ইকবাল। ক্রিকেটার থেকে সরাসরি বোর্ড সভাপতি হওয়ার বিরল নজিরও গড়লেন তিনি।

ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন। এ ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তামিম ছাড়াও পরিচালক নির্বাচিত হয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, শানিয়ান তানিম, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

অন্যদিকে, পরিচালক নির্বাচনে পরাজিত হয়েছেন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, মোহাম্মদ আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। তার নেতৃত্বেই নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন হয়। এবার নির্বাচিত সভাপতি হিসেবে দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশের অন্যতম সফল এই ওপেনার।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।