রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ঝিনাইদহে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক মনির আটক, বিপুল নগদ অর্থ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত ১৬ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ও তার এক নারী সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ। অভিযানে মাদক ব্যবসার মূলহোতা হিসেবে পরিচিত মনির হোসেন (৪৬), পিতা-মৃত মোজাম্মেল হক, এবং তার এক নারী সহযোগীকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর, ঢাকা জেলা ও ডিএমপিসহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আন্তঃজেলা মাদক চক্র পরিচালনার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তথ্য রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মনিরের অন্যান্য সহযোগী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।