রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

৩৩ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

চীনের জনপ্রিয় অভিনেতা জিন জে আর নেই। রোমান্টিক ড্রামা ও স্বল্পদৈর্ঘ্য সিরিজে অভিনয়ের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করা এই অভিনেতা ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এজেন্সি ‘শেংশি গুয়াংনিয়ান কালচার কোং লিমিটেড’। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

শনিবার (৬ জুন) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এজেন্সি জানায়, জিন জে, যার প্রকৃত নাম ঝাং জিয়াউই, গত ৪ জুন জিয়াংসি প্রদেশের হাংঝোতে অবস্থিত নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বিবৃতিতে বলা হয়, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের চুক্তিবদ্ধ অভিনেতা জিন জে (ঝাং জিয়াউই) ২০২৬ সালের ৪ জুন হাংঝোতে তার নিজ বাসভবনে মারা গেছেন।”

এজেন্সি তাকে একজন প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল হিসেবে উল্লেখ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

জিন জে ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানডং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করেন। অভিনয়জগতে প্রবেশের আগে তিনি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে তিনি বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

এজেন্সির আনুষ্ঠানিক ঘোষণার আগেই চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি দেশটির অনলাইন অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়। ভক্ত, সহকর্মী এবং বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন এবং তাকে একজন নিবেদিতপ্রাণ শিল্পী ও বিনয়ী মানুষ হিসেবে স্মরণ করেন।

জিন জে এমন এক সময়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, যখন তার অভিনীত বেশ কয়েকটি নতুন প্রকল্প মুক্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে অন্যতম ছিল ‘ওয়েটিং ফর দ্য ফ্লাওয়ার্স টু ব্লুম, ওয়েটিং ফর ইয়োর রিটার্ন’ শিরোনামের ড্রামাটি। মুক্তির আগেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। শিল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ‘হংগুও শর্ট ড্রামা’ প্ল্যাটফর্মে সিরিজটির জন্য প্রায় ১৪ লাখ ৮০ হাজারের বেশি প্রি-রিলিজ রিজার্ভেশন সম্পন্ন হয়েছিল।

তার আকস্মিক মৃত্যু চীনের বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে এবং ভক্তদের মধ্যে নেমে এসেছে বিষাদের আবহ।

শুরুতে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার গড়েন এবং ব্যাপক পরিচিতি পান। পরবর্তীতে অভিনয়ে পদার্পণ করেন এবং টেলিভিশন ড্রামা ও রোমান্টিক সিরিজে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। 

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কিছু জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন, যার মধ্যে হ্যালো জোয়ান, ফরগেট ইউ রিমেম্বার লাভ, বিগিন এগেইন, লিগ্যালি রোমান্স, বিউটি রিবর্ন, ডোন্ট নেগোশিয়েট উইথ ইয়োর বস উল্লেখ্যযোগ্য। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।