সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইরান-ইসরায়েল উত্তেজনায় জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৮ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে স্থানীয় সময় বেলা ১১টায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সীমিত পরিসরের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

একজন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে আয়োজন করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।

অন্যদিকে ইসরায়েলও ইরানের বিভিন্ন রাডার স্থাপনায় হামলার দাবি করেছে, যার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

এর আগে রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

পরবর্তীতে আজ সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল তেহরান, ইসফাহানসহ ইরানের তিনটি শহরে পাল্টা হামলা চালায়। এরপর ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানা যায়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।