শনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) গৌরীপুর পৌর বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য শাকিব মুনশির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্‌জাহান কবির হিরা, গৌরীপুর মোটরযান শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মানিক, গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি শাহী মুনশি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা এবং গৌরীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।