ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা চলে।
ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে “মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ” -এর নেতৃত্বে ‘স্বাধীনতা’ নামক প্রকল্পের আওতায় খুলনা বিভাগে ‘বাদাবন সংঘ’ প্রতিটি জেলায় এই কর্মশালা পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজ নড়াইলে এ কর্শালা অনুষ্ঠিত হয়।
নড়াইলের কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেয়। এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রজেক্টের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম।
কুশল/সাএ