সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল অডিও, বিএনপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ দাবি সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. নিশি আক্তার-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি সেলাই মেশিন বিতরণের নামে অর্থ দাবি করা হয়েছে— এমন অভিযোগসংবলিত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিলে দলীয় নেতৃত্ব অভিযোগটি আমলে নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে নিশি আক্তারকে দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রমও চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে নিশি আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।

দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম বলেন, দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকে অর্থলোভী, অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সুবিধা বিতরণ বা জনসম্পৃক্ত কোনো কার্যক্রমে দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম কিংবা অর্থ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা ও বিষয়বস্তু নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।