মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামিনের পর জেলগেট থেকে ফের আটক আ.লীগ নেতা

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

হাইকোর্টে জামিন পাওয়ার পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েই আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বাবু, যিনি বাবু মীর নামে পরিচিত।

বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর তিনি মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে জেলগেট থেকে বের হওয়ার পরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ দল তাকে পুনরায় আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট মামলার বিস্তারিত বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।