বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন,মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুনের দোকানদার রতন দাস, মনোহারী দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া, ভাতের হোটেলের লাল মিয়া, ইলেকট্রনিক এর দোকানদার রিপন এবং মিষ্টির দোকানদার শাহজাহান।

খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানই পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে।

ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লালমিয়া বলেন, আমাদের দুইটি দোকান ছিল। প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সব পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই। ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল,সব শেষ হয়ে গেছে।

মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিম বলেন, বিকাশের টাকা, কার্ড ও মালামাল সব পুড়ে গেছে। আমার প্রায় ৫–৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাষ্যমতে প্রায় ৭ টি দোকানে ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

সেলুন ও আসবাবপত্র দোকানের মালিক লালমোহন জানান, তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমরা নিম্নআয়ের মানুষ, সব শেষ হয়ে গেছে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ করছি। ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।