শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সরকার দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের মেয়াদের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের আওতায় খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শফিকুর আলম, চট্টগ্রামের (চউক) চেয়ারম্যান হয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবুল কালাম আজাদ।

এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন উদবাতুল বারী আবু, এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাশুকুল ইসলাম রাজিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নিয়োগ চুক্তিভিত্তিক এবং মেয়াদ এক বছর। নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক শেষ করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত ও সুবিধা চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।