শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ গুলিবিদ্ধ

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর হাতিরঝিল থানার মোল্লা টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, কাইল্যা পলাশ রামপুরা-হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর থেকে মোল্লা টাওয়ার এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোল্লা টাওয়ারের সামনে অবস্থানকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। তবে হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।