শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১১ মৌয়াল আটক, ২৮ ড্রাম মধু জব্দ

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী এলাকায় বনবিভাগের অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ জন মৌয়ালকে আটক করা হয়েছে এবং ২৮ ড্রাম মধু জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার সুন্দরবনের টেংরাখালীর কিন মারির খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার গ্রামের মোঃ আসলাম হোসেন (৪৪), মোঃ কামরুল শেখ (৩৫), আল-আমিন (৪০), আব্দুল হাফিজ (৩৫), মোঃ রব্বানী (৩৫), মোঃ মফিজ আলী গাজী (৪৩), মোঃ মোবারক শেখ (৩৫), মোঃ বাবলু রহমান (৩০), মোঃ রফিকুল খাঁ (৩৮), মোঃ আসিয়ার মালী (৪৫) এবং মোঃ কবিরুল ইসলাম (৪৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮ ড্রাম মধু, নৌকা ও আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। টেংরাখালী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আফসার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা টেংরাখালীর কিন মারির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে বনজ সম্পদ আহরণ রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।