শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

আপনি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উঠছেন: সারজিস

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী’ হয়ে ওঠার পথে আছেন বলে মন্তব্য করেন।

শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব পরোক্ষভাবে নিজের কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে আপনি যে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উঠছেন, সেটা কি বুঝতে পারছেন?”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টে তিনি নির্দিষ্ট কোনো ঘটনা বা ইস্যুর উল্লেখ করেননি।

সারজিস আলমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।