শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর, মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সঞ্চয়পত্রের মুনাফার ওপর অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। নতুন অর্থবিলে এই প্রস্তাব পাস হলে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় দ্বিগুণ হারে কর কেটে রাখা হবে, ফলে বিনিয়োগকারীদের হাতে নগদ অর্থ কমে যাবে।

জাতীয় সংসদে উত্থাপিত অর্থবিল ২০২৬–এ আয়কর আইনের ১৬৩ ধারা সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। এতে আগে যে ৫ শতাংশ উৎসে কর চূড়ান্ত কর হিসেবে গণ্য হতো, সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে। এখন এটি অগ্রিম কর হিসেবে গণ্য হবে এবং বছর শেষে আয়কর রিটার্ন অনুযায়ী সমন্বয়ের সুযোগ থাকবে।

এনবিআর সূত্রে জানা গেছে, করদাতারা রিটার্ন জমা দেওয়ার পর যদি দেখা যায় অতিরিক্ত কর কেটে রাখা হয়েছে, তবে তা ফেরত পাওয়া যাবে। তবে যাদের টিআইএন নেই বা যারা রিটার্ন জমা দেন না, তাদের ক্ষেত্রে কাটা করই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্তে মধ্যবিত্ত ও পেনশনভোগীদের ওপর আর্থিক চাপ বাড়বে, কারণ অনেকেই দৈনন্দিন খরচের জন্য সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করেন। উদাহরণ হিসেবে বলা হয়, আগে যেখানে প্রতি এক লাখ টাকায় প্রায় ৯৪৫ টাকা পাওয়া যেত, এখন তা ৯০০ টাকার নিচে নেমে আসবে।

অর্থনীতিবিদ এম. মাসরুর রিয়াজ মনে করেন, এই পরিবর্তনে মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ বাড়বে এবং করহার পুনর্বিবেচনা করে কিছুটা স্বস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে।

তবে বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থসচিব মো. খায়েরুজ্জমান মজুমদার দাবি করেছেন, সঞ্চয়পত্রে বড় ধরনের নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।