জয়পুরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা আজ শনিবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান প্রমূখ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং তা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজিবি, র্যাব ও আনসার সহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন। যে কোন মূল্যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী আবদুল বারী।
কুশল/সাএ