শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় উপজেলার কুসুম্বি ইউনিয়নের টুপিপাড়া এলাকার একটি সড়কে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, বিএনপি নেতা বি এইচ এম কামরুজ্জামান রাফু, হাসানুল মারুফ শিমুল, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, ছাত্রনেতা নাহিদ হাসান, সজিব, আল-আমিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং দেশবাসীকে যার যার অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ রাস্তার দুপাশে বেশ কিছু ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।