শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাতে স্কুল মাঠে পুলিশের সাথে এমপির মাদকবিরোধী অভিযান

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার রাত ৮টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান কালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থানরত যুবকদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। তারা যেন কোন অবস্থাতেই মাদকের সাথে সংশ্লিষ্টতা না হয়। অভিযান পরিদর্শনকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে।

একটি জাতিকে দুর্বল করে দিতে মাদকই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী, পৃষ্ঠপোষক কিংবা মাদকসেবীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী মাঠ শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। স্থানীয় জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।