শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের উজিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় তার স্বামী পালিয়ে গেলেও তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৩ জুন) ভোরে উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য কেশবকাঠী গ্রামের বাসিন্দা নজরুল বেপারী এবং তার স্ত্রী মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে এলাকায় কিশোর, তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের কাছে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছিল।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবজাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানের সময় নজরুল বেপারীর বসতঘরের সামনে মাদক কেনাবেচা চলাকালে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মাহমুদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নজরুল বেপারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় এসআই আবজাল হোসেন বাদী হয়ে একই দিন উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাহমুদা বেগম (৩৮) ও নজরুল বেপারীর (৪৩) বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তাদের গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক বেচাকেনা কমবে বলে আশা করছেন তারা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।